Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

পাল্টে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

admin • 07 Mar 2024, 11:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পাল্টে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম দেয়া হচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। নারী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক’ মন্ত্রণালয় করার সুপারিশ করে সম্পর্কিত স্থায়ী কমিটি।

শুক্রবার ( ৮ মার্চ) উদযাপিত হতে যাওয়া নারী দিবস নিয়ে প্রতিমন্ত্রী রিমি বলেন, আট মার্চ সকাল ১০টায় সরকারিভাবে উদযাপন করা হবে আন্তর্জাতিক নারী দিবস। এবারও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হবে।

তাদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, উত্তরীয় এবং সনদ প্রদান করা হবে। এরা হলেন- অর্থনৈতিকভাবে সফল নারী ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের আনার কলি, শিক্ষা ও চাকরিতে সফল নারী ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের কল্যাণী মিনজ, সফল জননী ক্যাটাগরিতে সিলেট বিভাগের কমলী রবিদাশ।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সফল ক্যাটাগরিতে বরিশাল বিভাগের জাহানারা বেগম এবং সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে খুলনা বিভাগের পাখি দত্তকে জয়িতা সম্মাননা দেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।