Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পার্টিতে ১০ মিনিটে ১ লিটার মদ পান, এক ব্যক্তির মৃত্যু

admin • 05 Oct 2023, 10:42 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পার্টিতে ১০ মিনিটে ১ লিটার মদ পান, এক ব্যক্তির মৃত্যু

অফিসের পার্টিতে ২০ ইউয়ান (৩ লাখ টাকা) পুরস্কার জেতার জন্য ১০ মিনিটের মধ্যে ১ লিটার মদ পান করে চীনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানায়।

চলতি বছেরর জুলাই মাসে ঘটনাটি ঘটে। ওই ব্যক্তির নাম ঝাং। অফিসের সহকর্মীদের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি। পার্টিতে মদ পানের একটি প্রতিযোগিতার আয়োজন করেন তাঁর বস ইয়াং।

ঝাংয়ের এক সহকর্মী বলেছি, ঝাং তাঁর বসের টেবিলে রাখা মদ পান করে ফেলেন। এরপর বস ঘোষণা করেন কেউ যদি ঝাংয়ের চেয়ে বেশি মদ পান করতে পারেন তাহলে তাঁকে ৫ হাজার ইউয়ান পুরস্কার দেওয়া হবে। কেউ কোনো সাড়া না পেলে পুরস্কার বাড়িয়ে ১০ হাজার ইউয়ান (দেড় লাখ টাকা) করা হয়।

এরপর প্রতিযোগিতায় ঝাং জয়ী হলে তাঁকে বাজির ২০ হাজার ইউয়ান দেওয়া হবে বলে জানান তাঁর বস। আর যদি হেরে যান তাহলে পুরো কোম্পানিকে বিকেলের চা খাওয়ার জন্য ঝাংকে ১০ হাজার ইউয়ান (দেড় লাখ টাকা) দিতে হবে।

এরপর প্রতিযোগীতায় রাজি হন ঝাং। ঝাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য বস ইয়াং তাঁর গাড়ির চালকসহ বেশ কয়েকজন কর্মচারীকে বেছে নেন।

ডিনারে থাকা এক কর্মচারীর জানান, ঝাং ১০ মিনিটের মধ্যে এক লিটার বাইজু (মদ) পান করেছিলেন। বাইজু হলো একটি চাইনিজ স্পিরিট। এতে ৩০ থেকে ৬০ শতাংশ অ্যালকোহল থাকে।

এরপর ঝাং অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক জানান, তিনি গুরুতর অ্যালকোহল বিষক্রিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, শ্বাসরোধ এবং কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। এরপর ৩ আগস্ট তিনি মারা যান।

এদিকে তাঁর মৃত্যুর পর একজন প্রতিনিধি তাদের উইচ্যাট গ্রুপে কোম্পানিটি বন্ধের ঘোষণা করেন। এ ঘটনায় এখনো তদন্ত করছে শেনজেন পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।