Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পাকিস্তানে শপথ নিলেন নওয়াজ কন্যাসহ নির্বাচিত সদস্যরা

admin • 23 Feb 2024, 07:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পাকিস্তানে শপথ নিলেন নওয়াজ কন্যাসহ নির্বাচিত সদস্যরা

পাকিস্তানের নির্বাচনে পাঞ্জাব প্রদেশ থেকে জয়ী প্রার্থীরা শপথ নিয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) তাদের শপথ পড়ান বিদায়ী স্পিকার সিবতাইন খান। তবে দুই ঘণ্টা দেরিতে এই শপথ অনুষ্ঠান শুরু হয়। এ শপথের মধ্যদিয়ে নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ সংসদীয় রাজনীতিতে প্রবেশ করলেন। খবর জিও নিউজের

 

সিবতাইন খান বলেন, শনিবার (২৪ ফেব্রুয়ারি) গোপন ব্যালটের মাধ্যমে পাঞ্জাব প্রাদেশিক সরকারের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। এজন্য আজ স্পিকার ও ডেপুটি স্পিকারের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

 

৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর এটাই ছিল প্রথম প্রাদেশিক পরিষদের অধিবেশন। যেখানে নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। অধিবেশনে ৩১৩ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন, যার মধ্যে ২১৫ জন পিএমএল-এন এবং এর সহযোগী দলগুলোর। বাকি ৯৮ জন ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সদস্য।

 

দেরিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের নির্বাচিত সদস্যরা শপথ নেয়ার সময় একে-অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ও উচ্চবাচ্য বিনিময় করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।