Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পাকিস্তানে এমপক্সের নতুন ধরন শনাক্ত হয়নি

admin • 20 Aug 2024, 09:22 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পাকিস্তানে এমপক্সের নতুন ধরন শনাক্ত হয়নি

পাকিস্তানে এমপক্সে আক্রান্ত ওই ব্যক্তির শরীরে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়নি। তিনি ভাইরাসটির ক্লেড ২-এ সংক্রমিত হয়েছেন।

 

তার শরীরে আফ্রিকা মহাদেশে ছড়িয়ে পড়া এমপক্সের ক্লেড ১ ধরন শনাক্ত হয়নি। সোমবার (১৯ আগস্ট) এই বিষয়টি জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।'

 

রয়টার্সের খবর অনুযায়ী, এমপক্সের ক্লেড ১ ধরনের জেরে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসের এই ধরনটি নিয়মিত ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়।

 

গত সপ্তাহে এই ধরনটি ইউরোপের দেশ সুইডেনে শনাক্ত হয়। ফলে প্রথমবারের মতো আফ্রিকা ছাড়িয়ে বিশ্বের অন্য মহাদেশে ভাইরাসটি উপস্থিতির বিষয়টি সামনে আসে।'

 

পাকিস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাজিদ হোসেন শাহ বলেছেন, এখন পর্যন্ত পাকিস্তানে ক্লেড ১ শনাক্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়ননি।'

  ‌আরো পড়ুন:১৬ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স,সবচেয়ে বেশি সংক্রমণ আফ্রিকায়  

এর আগে গেল বৃহস্পতিবার (১৫ আগস্ট) পাকিস্তানে এমপক্স ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সৌদি আরব ফেরত খাইবার পাকতুনখাওয়ার এক বাসিন্দার শরীরে এ ভাইরাস ধরা পড়ে।'

 

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তি খাইবারপাখতুন খাওয়ার বাসিন্দা। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে এসেছেন। তার শরীরে এমপক্সের উপসর্গ দেখা গেছে। তার শরীর থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।'

'

তার আগে গেল বছর পাকিস্তানে ৯ জন মানুষের শরীরে এমপক্স শনাক্ত হয়। তারা মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থেকে পাকিস্তানে ফেরেন। তারপর তাদের মধ্যে এই ভাইরাসের নানা উপসর্গ পাওয়া যায়।

 

এদের মধ্যে একজন এইচআইভিতে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে ইসলামাবাদে তার মৃত্যু হয়।

  সূত্র:রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।