Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

পাঁচ মাস পর খুলেছে ইবির ক্যাফে

admin • 27 Aug 2023, 02:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পাঁচ মাস পর খুলেছে ইবির ক্যাফে

দীর্ঘদিন ধরে নানা কারণে বন্ধ ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া দীর্ঘ পাঁচ মাস পর আবারও চালু হয়েছে। ক্লাস-পরিক্ষার ফাঁকে শিক্ষার্থীদের অন্যতম আড্ডার স্থান ক্যাফেটি দীর্ঘদিন পর ফিরে পেয়েছে প্রাণ। ধূলোপড়া স্থানটি এখন ব্যস্ত শিক্ষার্থীদের চা-সিঙ্গারা পরিবেশনে।

 

রবিবার (২৭ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি উপ-রেজিস্টার সুদেব কুমার বিশ্বাস সূত্রে সকালে এ তথ্য জানা যায়। উপ-রেজিস্টার সুদেব কুমার বিশ্বাস বলেন, ক্যাফেটেরিয়া গতকাল চালু হয়েছে। আপাতত পুরোনো ক্রোকারিজ ম্যানেজারকে দেওয়া হয়েছে। সাম্রতিক বাজারের বাস্তবতা বিবেচনা করে খাবারের মূল্য সমন্বয় করা হয়েছে।

 

তিনি আরও বলেন, সবসময় খাবারের মান যাচাই-বাছাই করার জন্য টিএসসিসি থেকে সেখানে একজনকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নবনিযুক্ত ম্যানেজার রাজিব মন্ডল জানান, আমি এখানকার পুরোনো স্টাফ ছিলাম। বাজারের উর্ধগতির কারণেই অনেকেই চালাতে পারে না। তবে আমার চেষ্টা থাকবে শিক্ষার্থীবান্ধব ক্যাফেটেরিয়া উপহার দেওয়ার।

 

ম্যানেজার সূত্রে জানা যায়, খিচুড়ি, সাদা ভাত, বিভিন্ন প্রকারের মাংস, ফাস্টফুড আইটেম থাকছে খাবারের তালিকায়। টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. মো: বাকী বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের জন্য টিএসসিসিতে যা করা দরকার তা চেষ্টা করছি। আমি পূর্বেও একই দায়িত্বে ছিলাম। ক্যাফে অনিয়মিত পাশাপাশি পরিবেশগত কিছু সমস্যা ছিল। টিএসসিসি প্রাণ ফিরে পেলেই আমার আনন্দটা থাকবে।

 

এর আগে, গত ১২ই মার্চ সাবেক ম্যানেজার আরিফুল ইসলাম কলম অব্যহতি পত্র প্রদানের মাধ্যমে উক্ত পদচ্যুত হোন। এর পর কর্তৃপক্ষ ম্যানেজার খোঁজে বিজ্ঞপ্তি প্রদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।