Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবো : মোস্তাফা জব্বার

admin • 20 Nov 2023, 03:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবো : মোস্তাফা জব্বার

পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবো বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, পদত্যাগ জমা দিয়েছি সেটা কখন গৃহীত হবে সেটি মন্ত্রিপরিষদ সচিব জানেন।

 

সোমবার (২০ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করেছেন নির্বাচনকালীন সময় দেশ পরিচালনা করবেন। তাই মন্ত্রিপরিষদে যারা নির্বাচিত নই তারা পদত্যাগ পত্র জমা দিয়েছি।

 

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশই পদত্যাগ পত্র নেয়া হয়েছে। তার নির্দেশ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব পদত্যাগ পত্র জমা দিতে বলতেন না।

   

নিজের ৫ বছরের মন্ত্রীত্বকালীন সময়ের মূল্যায়ন করে মোস্তাফা জব্বার বলেন, তিনি টেলিযোগাযোগ খাতের উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন। এর মূল্যায়ন করবে জনগণ।

   

মোবাইল নেটওয়ার্ক এর অগ্রগতি নিয়ে ওকলার রিপোর্ট প্রত্যাখ্যান করেন মন্ত্রী। তিনি বলেন, যারা এই রিপোর্ট করেছে তারা টেলিকম খাতের কারো সাথে কথা বলে এই রিপোর্ট করেনি। তাদের রিপোর্ট গ্রহণযোগ্য না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।