Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

পদত্যাগ করা মন্ত্রীদের দায়িত্ব পেলেন যাঁরা

admin • 29 Nov 2023, 05:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পদত্যাগ করা মন্ত্রীদের দায়িত্ব পেলেন যাঁরা

অনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পদত্যাগের পর তাদের দায়িত্ব পুনরায় ভাগ করে দেওয়া হয়েছে। এতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ডাক ও টেলিযোগাযোগাযোগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

বুধবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগ করেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ১৯ নভেম্বর তাঁরা পদত্যাগপত্র জমা দেন।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।