Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

নৈরাজ্য রুখতে ইবি ছাত্রলীগের মিছিল

admin • 28 Oct 2023, 03:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নৈরাজ্য রুখতে ইবি ছাত্রলীগের মিছিল

 নৈরাজ্য-কারীদের বিরুদ্ধে ও যেকোনো ধরনের নৈরাজ্য রুখতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ক্যাম্পাসে এই প্রতিবাদ মিছিল করে সংগঠনটি।

 

সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় কয়েকশো নেতাকর্মী এই মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেয়।

 

মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

এসময় নেতাকর্মীরা যেকোনো নৈরাজ্য প্রতিরোধে রাজপথে থাকতে বদ্ধপরিকর বলে জানায়।

 

এবিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, উন্নয়নের অগ্রযাত্রাকে বিশ্বাস করে তারা ঢাকার নয়াপল্টনে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে সারা বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারই প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ইবিকে সমুন্নত রাখার জন্য, ইবির মাটি নিরাপদ রাখার জন্য সাংগঠনিকভাবে সবসময় সজাগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।