Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

নেপালকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

admin • 28 Aug 2024, 05:04 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নেপালকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঘরের মাঠে পরিস্কার ফেভারিট ছিল নেপাল। ম্যাচের শুরুটাও তারা করে ফেভারিটের মতোই! কিন্তু বাংলাদেশের গোলবারের নায়ক আসিফ হোসেন ও জায়ের নায়ক মিরাজুল ইসলাম মিলে ভেস্তে দেন স্বাগতিকদের পরিকল্পনা।

 

মিরাজুল নিজে করান জোড়া গোল, সতীর্থকে দিয়ে করান আরেকটি গোল। টানা তিন গোলের দাপটে নেপালকে উড়িয়ে সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

 

সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে আজ বুধবার (২৮ আগস্ট) ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। নেপালের হয়ে একমাত্র গোলটি করেছেন সামির। বাংলাদেশের হয়ে মিরাজুল ছাড়া বাকি দুই গোল করেন রাব্বি হোসেন রাহুল ও নোভা।

 

বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এর আগেও তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। হারের তিক্ত স্বাদ পেয়েছে প্রত্যেকবার। ২০১৭ সালের নেপালের বিপক্ষে হারের পর ২০১৯ ও ২০২২-এ দুবারই ভারতের বিপক্ষে হেরেছে যুবারা। অতীতের তিক্ততা ভুলে আজ শিরোপা ঘরে তোলার বড় সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সেই সুযোগটাই কাজে লাগালো বাংলাদেশ। দারুণ জয়ে অতীতের মধুর প্রতিশোধও মাঠেই নিয়ে নিলেন মিরাজুলরা।

 

সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বাংলাদেশের সামনে বড় বাধা ছিল ভারত। সেই ভারতকেই টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-২০ ফুটবল দল। ফাইনালে নেপালের বিপক্ষে ফাইনালেও যে চ্যালেঞ্জ অপেক্ষা করছিল সেটা আর বলার অপেক্ষা রাখেনি। কারণ, চলতি এবারের আসরে একমাত্র হারটা নেপালের বিপক্ষেই ছিল বাংলাদেশের।

 

তবে, সব পরিসংখ্যান পেছনে ফেলে আজ ফাইনালে জ্বলেছেন মিরাজুলরা। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে ম্যাচের শুরু দখল ও আক্রমণে নেপাল এগিয়ে থাকলেও ডিফেন্ড ও গোলবারের দায়িত্ব ভালোভাবে সামলেছে বাংলাদেশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।