Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ, খেলা হচ্ছে না

admin • 25 Nov 2022, 09:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ, খেলা হচ্ছে না

ব্রাজিল তারকা নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদই পাওয়া গেল। গোড়ালির চোটে পড়ে ছিটকে গেলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচ খেলতে পারবেন না পিএসজি তারকা।

   

বিশ্বকাপের মঞ্চে নামলেই যেন ভাগ্য সহায় হয় না নেইমারের। কোনো না কোনো ম্যাচে বাজে ট্যাকলের শিকার হয়ে ছিটকে যান। কাতারের বিশ্বকাপের মঞ্চেও একই ভাগ্য বরণ করতে হয়েছে নেইমারকে।

   

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। সেই ম্যাচে ইনজুরির শিকার হয়েছেন নেইমার। এই ফুটবলারের ডান পায়ের গোড়ালি ফুলে গেছে ম্যাচ চলাকালীনই। এবার জানা গেল, এই ইনজুরির জন্য ব্রাজিলের হয়ে বিশ্বকাপের মঞ্চে পরবর্তী ম্যাচ খেলা হবে না নেইমারের।

   

২৮ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। গোড়ালির চোটের জন্য সেই ম্যাচে খেলতে পারবেন না নেইমার। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বিষয়টি সামনে এনেছে।

   

কেবল সেই ম্যাচ নয় নেইমার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও নেইমারকে পাওয়া নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে গ্রুপ পর্বে এই তারকা ফুটবলারকে না পেলেও নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যায়নি। এরপর মাঠে নামতে পারবেন বলে জানা গেছে। এমনকি ব্রাজিলের কোচ তিতেও দলের সেরা তারকাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।