Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার চাই বেরোবি শিক্ষকগণ

admin • 17 Jul 2024, 08:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার চাই বেরোবি শিক্ষকগণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকগণ।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১২.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা। এরপর তারা একটি মৌন মিছিল বের করে। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে এসে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক ওমর ফারুক বলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ কে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। আমি মনে করে বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মতিউর রহমান বলেন, একটি পাখিকেও একজন মানুষ এভাবে গুলি করে না যেভাবে গুলি করে শিক্ষার্থী আবু সাইদ কে হত্যা করা হয়েছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন সারাদেশের শিক্ষক সমাজ যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতো তাহলে দেশ আজ এই অবস্থায় যেতো না। শিক্ষকরা যখন মাথা নীচু করে চলতে শুরু করেছে শিক্ষকরা তখন পথ দেখিয়েছে। পুলিশ যেভাবে গুলি করেছে তাতে দেখতে হবে সরকারের নির্দেশ ছিলো কি না যাকে পাও গুলি করো। যদি এতকম না হয় তাহলে দেখতে হবে পুলিশ কেনো অতি উৎসাহি হয়ে গুলি করলো? আমরা এর বিচার চাই। আমি শিক্ষকদের বলবো আপনারা মেরুদণ্ড সোজা করে দাড়ান তাহলে জাতির মেরুদণ্ড সোজা হবে।

জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গ মিছিলে অংশ নেন আবু সাঈদ। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আবু সাঈদ এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন। এ কারণে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত বিক্ষোভ মিছিলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। তখন ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে শতাধিক টিয়ারশেল, রাবার বুলেট ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এই সংঘর্ষে মিছিলের সামনে থেকে বুক পেতে দিয়ে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদের মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।