বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেও নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হওয়ায় ৪ কর্মকর্তাকে শোকজ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (২৪ সেপ্টেম্বর) শোকজ পাওয়া কর্মকর্তারা হলেন- সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকায় প্রায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
রাতে বৃষ্টি থেমে গেলেও, শনিবার পর্যন্ত নিউমার্কেট, বংশাল এলাকায় পানি জমে ছিল।





