Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

নিউইয়র্কে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

admin • 24 Jun 2023, 12:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নিউইয়র্কে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বাংলা নববর্ষ ১৪৩০ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) নিউইয়র্ক স্থানীয় সময় বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুলের জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং পহেলা বৈশাখকে বাঙালির প্রাণের উৎসব বলে অভিহিত করেন। তিনি বলেন, ইউনেস্কো কর্তৃক পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানটি’ বলে স্বীকৃতি দেওয়ায় এটি দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক উৎসবের রূপ নিয়েছে।

কনসাল জেনারেল তার বক্তব্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ তথা বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে তাদের অবদান চিরস্মরণীয়।

তিনি পহেলা বৈশাখের অন্তর্নিহিত তাৎপর্য এবং রবীন্দ্র-নজরুলের চিন্তাচেতনা ও দর্শন বিশ্বশান্তি, সাম্য-ঐক্য প্রতিষ্ঠায় বর্তমান বিশ্ব বাস্তবতায় অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, গ্রাম-বাংলার লোকজ গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহিদ হাসান, তাজুল ইমাম ও দিনাত জাহান মুন্নীসহ খ্যাতনামা শিল্পীদের পরিবেশনা উপস্থিত দর্শকদের বিমোহিত করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।