Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

নাইজেরিয়ায় ভবন ভসে ২২ শিক্ষার্থীর প্রানহানির সংবাদ এখন ট্রেন্ডিংয়ে

admin • 13 Jul 2024, 05:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নাইজেরিয়ায় ভবন ভসে ২২ শিক্ষার্থীর প্রানহানির সংবাদ এখন ট্রেন্ডিংয়ে

নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন অবস্থায় ধসে পড়েছে একটি দোতালা স্কুল। এ ঘটনায় অন্তত ২২ শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন প্রায় শতাধিক শিক্ষার্থী। বিষয়টি এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। বিগত ৬ ঘণ্টায় এ বিষয়ে ইন্টারনেটে ২ হাজারের অধিক পোস্ট হয়েছে, যেগুলোর মোট ইন্টারঅ্যাকশন ২ মিলিয়নের অধিক।

 

সংবাদমাধ্যম এপি জানিয়েছে, উত্তর-মধ্য নাইজেরিয়ার প্লাতেউ রাজ্যের সেইন্টস অ্যাকাডেমি কলেজে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের পাশাপাশি ২৬ জনকে একটি নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

রাজ্য সরকার এই ঘটনায় স্কুলের ‘দুর্বল কাঠামো এবং নদীর পাশে অবস্থিত’ হওয়ার বিষয়টিকে দোষারোপ করেছে। যেসব স্কুলের কাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দিতে আহ্বান জানিয়েছে তারা।

 

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধাকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন।

 

প্লাতেউর তথ্য কমিশনার মুসা আসোমস এক বিবৃতিতে বলেছেন, প্রায় ১০০ জন আটকা পড়েছিলেন। অনেককে উদ্ধার করা হয়েছে। তিনি জানিয়েছেন, আহতরা যেন দ্রুত চিকিৎসা পান সেজন্য স্থানীয় হাসপাতালগুলোকে কোনো ধরনের কাগজপত্র ও অর্থ ছাড়া চিকিৎসা দিতে সরকার নির্দেশনা দিয়েছে।

 

ঘটনাস্থলে জড়ো হয়েছেন অনেক গ্রামবাসীও। তাদের মধ্যে কেউ কেউ কাঁদছিলেন। অনেকে সহায়তা করছিলেন। এক নারীকে দেখা যায় তিনি ধসে পড়া স্কুলের কাছে যেতে চাইছেন। ওই সময় তাকে পেছন থেকে অন্যরা টেনে ধরেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।