Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

নতুন নিয়মে হবে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা

admin • 21 Aug 2023, 02:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নতুন নিয়মে হবে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা

আগামী বছরের জানুয়ারি থেকে নতুন নিয়মে অনুষ্ঠিত হবে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষা।

 

জানা গেছে, নতুন নিয়মে একদিনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পত্রের পরিবর্তে পরীক্ষা হবে এক পত্রে, যার সময়কাল হবে চার ঘণ্টা৷

 

সোমবার (২১ আগস্ট) বিসিপিএস সেক্রেটারি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামালের সই করা নোটিশে এ নিয়ম ঘোষণা করা হয়েছে।

 

নোটিশে বলা হয়েছে, ২৪ জানুয়ারি থেকে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা তিনদিনের পরিবর্তে একদিনে হবে। এক্ষেত্রে তিন পত্রের পরিবর্তে এক পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

আরও বলা হয়েছে, পরীক্ষায় প্রশ্ন থাকবে ১৫০টি (৭৫টি এমসিকিউ, ৭৫টি এসবিএ প্রতিটি উত্তরের জন্য থাকবে দুই নম্বর। মোট ৩০০ নম্বরের পরীক্ষা। এছাড়াও পরীক্ষায় পাশ নম্বর থাকবে ২১০। অর্থাৎ পরীক্ষায় পাসের জন্য ৭০ শতাংশ নম্বর পেতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।