Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ধর্ষণের মামলা করার হুমকি প্রেমিকার, লাইভে এসে যুবকের আত্মহত্যা

admin • 14 Sep 2023, 10:31 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ধর্ষণের মামলা করার হুমকি প্রেমিকার, লাইভে এসে যুবকের আত্মহত্যা

প্রেমিকা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে এসে আত্মহত্যা করেছেন এক যুবক। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত রোববার মনিষ নামের ৩৮ বছরের ওই যুবক আত্মহত্যা করেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করার হুমকি দিয়েছিলেন কাজল নামের ১৯ বছর বয়সী এক তরুণী ও তাঁর পরিবারের সদস্যরা।

মৃত্যুর আগে মনিষ জানান, তাঁর কাছ থেকে থেকে পাঁচ লাখ রুপি দাবি করেছিল কাজলের পরিবার। এই অর্থ না দিতে পারলে ধর্ষণ মামলা করার হুমকিও দিয়েছিলেন তাঁরা।

এদিকে গত ৬ সেপ্টেম্বর কাজ বাড়ি থেকে পালিয়ে যান কাজল। পরে তাঁর পরিবার অভিযোগ করে, মনিষই কাজলকে নিয়ে পালিয়েছেন। এসব ঘটনার জেরে গত রোববার নাগপুরের একটি নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন তিন সন্তানের জনক মনিষ।

মৃত্যুর আগে ফেসবুকে তিনি জানান, তাঁর সঙ্গে কাজলের কোনো শারীরিক সম্পর্ক ছিল না। আত্মহত্যার জন্য কাজল ও তাঁর পরিবার এবং এক ফটো স্টুডিওর কর্মীকে দায়ী করেন মনিষ।

পুলিশ জানায়, ফেসবুক লাইভের ঘটনাটি জানার পর নদীতে তল্লাশি চালিয়ে মনিষের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এরইমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।