Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে বিএনপি: রেলমন্ত্রী

admin • 20 Nov 2022, 08:13 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে বিএনপি: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে বিভ্রান্ত করে বিএনপি। মানুষকে বিভক্ত করে তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে।

তিনি বলেন, পরিবহন শ্রমিকরা তাদের সন্ত্রাসের শিকার হয়েছিল বলেই বিএনপি জনসমাবেশ ডাকলেই শ্রমিকরা সেখানে ধর্মঘট ডাকে।

 

শনিবার পঞ্চগড়ের বোদা পৌরসভার নবনির্মিত কেন্দ্রিয় শহিদ মিনার উদ্বোধন শেষে রেলমন্ত্রী এসব কথা বলেন। এর আগে উদ্বোধন শেষে ভাষা ও মুক্তিযুদ্ধের শহিদসহ ১৫ আগস্টের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

মন্ত্রী বলেন, আবারও সেই সন্ত্রাসী বাহিনী, যাদের পৃষ্ঠপোষক হলো বিএনপি, তারা আবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। একই সময় মন্ত্রী স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী, অগ্রগতিতে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

এ সময় বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোদা পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নিশিখা আশা প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।