Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

দেয়াল টপকে পালালেন ডিবি হারুন!

admin • 06 Aug 2024, 10:20 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেয়াল টপকে পালালেন ডিবি হারুন!

গুঞ্জন উঠেছে ঢাকা মহানগর পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

তবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। তার আগে তিনি মাস্ক পরে পুলিশ সদর দফতরের দেয়াল টপকে পালিয়ে যান বলে খবর পাওয়া গেছে।

 

জানা গেছে, পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উধ্বতন কর্মকর্তারা সোমবার (৫ আগস্ট) দুপুর থেকে এক সঙ্গে ছিলেন। তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙ্গে ছাত্র জনতা শাহবাগের দিকে আসতে থাকেন, তখন তাদের নির্দেশনা কমে আসে।

 

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা আর কোনো নির্দেশনা দেননি। বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান।

 

আরেকটি সূত্র জানিয়েছে, হারুন পুলিশ সদর দফতর থেকে বের হয়ে সোজা চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন। তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে জানার হলেও সর্বশেষ সত্যটা কেউ নিশ্চিত করতে পারেনি।

 

এ বিষয়ে পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।