Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় ঢাকা

admin • 14 Nov 2022, 04:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় ঢাকা

রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম দূষিত বাতাসের শহর। এ–সংক্রান্ত করা তালিকায় ঢাকা আছে ৩ নম্বরে। সোমবার (১৪ নভেম্বর) সাড়ে ১০টার দিকে দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৯, যা বাতাসের মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’।

 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

 

এ তালিকায় ২২৫ একিউআই স্কোর নিয়ে প্রথম অবস্থানে ভারতের রাজধানী দিল্লি আর ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানেও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

   

এরপর ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ক্রোয়েশিয়ার জাগরেব এবং পঞ্চম স্থানে থাকা ভারতের মুম্বাই শহরের স্কোর ১৬৪। ষষ্ঠ স্থানের বসনিয়ার সারাজেবোর স্কোর ১৬১। আর সপ্তম স্থানে নেপালের কাঠমাণ্ডু, যার স্কোর ১৫৯।

   

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।