Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

দূর্গাপূজায় ৩দিন ছুটি পাচ্ছে ইবি

admin • 14 Oct 2023, 09:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দূর্গাপূজায় ৩দিন ছুটি পাচ্ছে ইবি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শনিবার (১৪ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা যায়, আগামী ২৩ই অক্টোবর হতে ২৫ই অক্টোবর পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়েরজরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে। তবে ২২ই অক্টোবর শিক্ষার্থীদের সকল ক্লাস বন্ধ থাকবে এবং ঐদিন সকল পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে।

উল্লেখ্য, আগামী ২৬ই অক্টোবর এবং ২৭ই অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় ২৮ই অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের রুটিন অনুযায়ী একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। ছুটির সময় প্রহরীদের স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।