টানা ১৪’দিনের গ্রীষ্মকালীন ও ঈদ-উল-আযহা এর ছুটি শেষে আগামী সোমবার সকাল ১০ ঘটিকায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র ৮টি আবাসিক হল।
হল খুলে দেওয়ার বিষয়টি রবিবার (১৩ জুন) প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান মুঠোফোনে নিশ্চিত করেন। এছাড়াও টানা বন্ধে হল সমূহের ভেতরে-বাইরে গজানো জঙ্গল যথাযথ পরিষ্কারে নির্দেশনাও দেওয়া আছে বলে জানান তিনি।
এদিকে গ্রীষ্মকালীন ও ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ই জুন সকাল দশটা থেকে ২৪শে জুন সকাল দশটায় আগ পর্যন্ত হল সমূহ বন্ধ রাখা হয়।
হল খুলে দেওয়ার আগমুহূর্ত পর্যন্ত হল এরিয়া পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে জানতে চাইলে লালন শাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন বলেন, বন্ধের ভেতরেই হলের বাহিরের যে পরিষ্কার করা পাশাপাশি হলের বিশেষ করে পেছনের যে জঙ্গল পরিষ্কার সেটা করা হয়েছে। আশা করি কোন সমস্যা হবে না।
সার্বিক বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, প্রতিটি হলে যথাযথ পরিষ্কার যেন করা হয় সে নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে। এছাড়াও সাপের উপদ্রব ঠেকাতে হলের আশেপাশের বাগানে কার্বনিক এসিড ছিটিয়ে রাখার ব্যবস্থা করবো। প্রসঙ্গত, গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ই জুন থেকে ছুটিতে যায় ইসলামী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের ক্লাস বন্ধের ৪দিন পর বন্ধ হয় আবাসিক হলগুলো।





