Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

দুর্ঘটনায় পড়লেন বাইডেন, সঙ্গে ছিলেন স্ত্রী

admin • 18 Dec 2023, 09:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুর্ঘটনায় পড়লেন বাইডেন, সঙ্গে ছিলেন স্ত্রী

রাজনৈতিক কার্যক্রম শেষ করে ফেরার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার রাতে এই গাড়ি দুর্ঘটনার সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা যায়।

 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় রোববার রাতে প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। এ ঘটনায় বাইডেন নিরাপদে আছেন এবং দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল বলে জানানো হয়।

   

প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন তাঁর প্রচার সদর দপ্তর ছেড়ে যাওয়ার পরপরই সংঘর্ষটি ঘটে। ঘটনার পর জিল বাইডেনও নিরাপদে ছিলেন বলে জানা গেছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তাঁর গাড়িতে নিয়ে যাচ্ছেন।

 

দুর্ঘটনার পর সিলভার রঙের সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে। এজেন্টরা গাড়িটি কোণঠাসা করে এবং চালকের দিকে অস্ত্র তাক করে। তবে গাড়ির চালক তাঁর হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন।

   

পরে হোয়াইট হাউস থেকে জানানো হয়, উইলমিংটনের বাইডেন–হ্যারিস ২০২৪ সদরদপ্তরে নেতা–কর্মীদের সঙ্গে সময় কাটান বাইডেন। এ সময় খানাপিনা শেষে স্থানীয় সময় ৮টায় সেখান থেকে বের হয়ে গাড়িতে উঠতে যান। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, তিনি উত্তর দেন। এ সময়ই দুর্ঘটনা ঘটে।

-রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।