থার্ড পার্টি অ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনছে গুগল। এই ফিচারের আওতায় ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে হাই ডাইনামিক রেঞ্জ (এইচডিআর) ফিচার সুবিধা পাওয়া যাবে। টেকটাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গুগলের স্মার্টফোর পিক্সেল ৮ সিরিজে আল্ট্রা এইচডিআর ফিচারটি গত বছরই যুক্ত করা হয়েছিল। এ ছাড়া ইনঅ্যাপ ক্যামেরা দিয়ে এটি ব্যবহার করা যেত। তবে থার্ড পার্টি অ্যাপগুলোয় এ ফিচার ব্যবহারের সুবিধা ছিল না।
সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে জানা যায়, অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে আল্ট্রা এইচডিআর ফিচার আনছে গুগল। এটি থার্ড পার্টি অ্যাপগুলোকে তাদের আউটপুটের গুণগত মান উন্নত করার সুযোগ দেবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরে জন্য এটি দীর্ঘদিনের একটি সমস্যা ছিল। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে তোলা ছবি এবং ভিডিওর কোয়ালিটি ভালো হতো না।
এইডিআর গুণগত মানের আউটপুটের জন্য বহুল পরিচিত। এটি সঠিক আলো এবং ডিটেইলস ধরে রাখার মাধ্যমে ছবির গুণগত মান উন্নত করতে সহায়তা করে থাকে।





