Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে গ্রেনেড হামলা

admin • 20 Jun 2025, 10:10 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে গ্রেনেড হামলা

ইসরায়েলের তেল আবিব শহরে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক ইমেইল বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘আমরা আজ রাতেই তেল আবিবে আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। এই ঘটনায় দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী আহত হননি।’

 

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছেন, তিনি কিছুক্ষণ আগে নরওয়ের রাষ্ট্রদূত পার এগিল সেলভাগের সঙ্গে কথা বলেছেন। গিদন সার বলেন, ‘রাষ্ট্রদূতের বাসভবনের আঙিনায় একটি গ্রেনেড ছোড়া হয়েছে। এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ।’

নরওয়ের জাতীয় দৈনিক ভিজি এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার আগে থেকেই তেল আবিবে নরওয়ের দূতাবাস নিরাপত্তা পরিস্থিতির কারণে বন্ধ রাখা হয়েছিল। সোমবার থেকে সেখানে কার্যক্রম স্থগিত ছিল।

এই হামলার পেছনে কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ইসরায়েল-ইরান সংঘাত ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: আল জাজিরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।