Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তুরস্কে ধসে পড়লো তিনতলা ভবন, নিহত ১

admin • 02 Jun 2024, 11:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তুরস্কে ধসে পড়লো তিনতলা ভবন, নিহত ১

নাটকীয়ভাবে ধসে পড়েছে তুরস্কের ইস্তাম্বুলের দক্ষিণাঞ্চলীয় এলাকার একটি তিনতলা ভবন। রোববার (২ জুন) স্থানীয় সময় সকালে ঘটা এ দুর্ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। জানিয়েছে বার্তা সংস্থা এপি।

এ ঘটনার প্রকাশিত এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, হঠাৎ করেই ধসে পড়ে ভবনটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপ থেকে মৃত উদ্ধার করা হয় একজনকে। জীবিত উদ্ধার করা হয় ৮ বাসিন্দাকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় দুইজনকে।

ভগ্নস্তূপে আর কেউ চাপা পড়ে নেই বলেও জানানো হয়েছে। যদিও জানা যায়নি দুর্ঘটনার কারণ। গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট কমিটি। জানা গেছে, ১৯৮৮ সালে তৈরি করা হয়েছিল ভবনটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।