Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

admin • 12 Aug 2026, 09:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (১২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। রয়টার্স ও সিনহুয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানায়, নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন।

বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল পাঠানো হয়।

তুরস্কের সংবাদমাধ্যম এনটিভির সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে আগুনের গোলা এবং ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে একটি মাঠ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

দুর্ঘটনার পর বিমানটির ধ্বংসাবশেষ ঘিরে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।