Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

তীব্র তাপদাহে রুম গরম, ছাদে পানি ঢেলে ঠান্ডার চেষ্টা ইবি শিক্ষার্থীর

admin • 03 Jun 2023, 10:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তীব্র তাপদাহে রুম গরম, ছাদে পানি ঢেলে ঠান্ডার চেষ্টা ইবি শিক্ষার্থীর

তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে রুম ঠান্ডা করতে দীর্ঘক্ষণ ছাদে পানি ঢেলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র সাদিকুর সাদিক নামের এক শিক্ষার্থী

 

শনিবার (০৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে নিজ উদ্যোগে গরম থেকে বাঁচতে লালন শাহ্ হলের উত্তর ব্লকের ছাদে পানি ঢেলে এমন ভিন্নধর্মী কাজ করেন ঐ শিক্ষার্থী।

 

সাদিকুর সাদিক বিশ্ববিদ্যালয়ের লালন শাহ্ হলের ৪০৯ রুমের আবাসিক শিক্ষার্থী।

 

ভিন্নধর্মী এমন কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ঐ শিক্ষার্থী জানান, এই প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ। কিন্তু তুলনামূলকভাবে টপ ফ্লোরে বসবাসকারীদের অবস্থা আরো বেশি নাজুক। সারাদিন সরাসরি রোদে ছাদ তীব্র গরম হয়। সেই তাপেই রুমের মধ্যে অসহ্য গরম অনুভূত হয়।

 

আর এরই ধারাবাহিকতায় বিকালের দিকে ছাদকে ঠান্ডা করতে ছাদের উপর পানি ছিটিয়ে দেয় যাতে একটু হলেও ঠান্ডা হয়ে স্বস্তি দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।