Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ

admin • 31 Jan 2024, 10:30 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ

অভিবাসন আইন ভঙ্গ করার কারণে তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে তাদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

বিজ্ঞপিতে বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অ্যাক্ট ১৫৫৫ আওতায় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে আদালতে বিচারের উদ্দেশ্যে এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চায় কর্তৃপক্ষ।

 

তিন বাংলাদেশিরা হলেন- ইসলাম শরিফুল পাসপোর্ট নম্বর: ইএল ০৭৭৫৭৫৩ এবং ইকে: ০৩১৩১৩৮, শরিফ পাসপোর্ট নম্বর এ০২৩৪৭৯০৪, মোাম্মদ মামুনুর রশিদ পাসপোর্ট নম্বর: ইকে০৩৪৪৫৪৫।

এই ৩ ব্যক্তির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সরাসরি তদন্তকারী অফিসার, ইমিগ্রেশনের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টিপিপিকে) রাফিদা বিন্তি সুলাইমান, এনফোর্সমেন্ট ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার এবং অফিস চলাকালে পুত্রাজায়ার সাথে ০৩-৮৮৮০১৩৩৮ / ১৩৩০ নম্বরে ফোন দিয়ে জানানোর জন্য বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।