Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তরুণের আত্মহত্যা মেনে নিতে না পেরে জীবন দিলেন মা-বোন

admin • 14 Nov 2023, 09:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তরুণের আত্মহত্যা মেনে নিতে না পেরে জীবন দিলেন মা-বোন

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেন ২২ বছরের এক তরুণ। এর কয়েক ঘণ্টা পরই একই কাজ করেন তরুণটির মা ও বোন। আজ মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যে।

 

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের উত্তরা কান্নাড়া জেলার তারাগোডু বেলালালে গ্রামে ছেলের বালচন্দ্র হেগদের (২২) আত্মহত্যার কয়েক ঘণ্টা পর আত্মহননের পথ বেছে নেন নর্মদা ও তাঁর ২৫ বছর বয়সী মেয়ে দিব্য।

 

পুলিশের ভাষ্য, বালচন্দ্র করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তাঁকে সুস্থ করতে অনেক বিভিন্ন জায়াগায় চিকিৎসার জন্য নিয়ে যান তাঁর মা ও বোন। সম্প্রতি বালচন্দ্রকে শহরের একটি হাসপাতালে নিয়েও চিকিৎসা করানো হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আজ মঙ্গলবার সকালে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর আত্মনন করেন নর্মদা ও দিব্য।

 

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।