বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ১৩০ জন ভর্তি হয়েছেন। যার মধ্যে ৯৭ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা মুমূর্ষু।
এদিকে, পুলিশের সাথে বিএনপি আজ বিকেলের সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে।
প্রথমে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় আহত পুলিশ সদস্যদের দেখতে ঢামেক যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।





