Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা কোন ইউনিট কবে

admin • 12 Jan 2024, 01:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা কোন ইউনিট কবে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে অনুষ্ঠিত হবে। আবেদন চলবে ২১ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।

 

গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে ভর্তির আবেদন শেষে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১০ মে থেকে।

 

সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে (শুক্রবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে (শনিবার) অনুষ্ঠিত হবে।

 

এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।