ঢাকা আইনজীববী সমিতির এনেক্স ভবনের ৩য় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সিগারেটের আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।
বুধবার (৬মার্চ) বিকেল ৪টার দিকে আগুন লাগে । এর পর ফায়ার সার্ভিসকে ৪টা ৪৩ মিনিটে ফোন করলে তারা ঘটনাস্থলে আসেন ।
সদর ঘাট ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মাহমুদুল হাসান ঘটনার সত্যনা নিশ্চিত করে ববলেন, ঢাকা আইনজীবী সমিতি ভবনের ৩য় তলায় আগুনের ঘটনায় আমাদের খবর দেওয়া হয়। আমরা দুইটি ইউনিট ঘটনাস্থলে আসি।
আসার আগেই আগুন নিভে যায়। ধারনা করছি -সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে তাৎক্ষণিতভভাবে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।





