Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ডেনমার্ক-সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় ইরান জুড়ে বিক্ষোভ

admin • 28 Jan 2023, 05:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডেনমার্ক-সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় ইরান জুড়ে বিক্ষোভ

ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় ইরানের বিভিন্ন শহরে লাখ লাখ মুসল্লি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা ইরানের বিভিন্ন শহরে মিছিল বের করেন এবং তারা এ সময় পবিত্র কুরআনের প্রতি অবমাননার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন। স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়।

 

বাক স্বাধীনতার নামে পবিত্র কুরআন অবমাননার মতো অন্যায়কে বৈধতা দেয়ার প্রতিবাদে বিক্ষোভকারীরা ইউরোপের সরকারগুলোর কঠোর সমালোচনা করেন। তারা বলেন, পবিত্র কুরআন পোড়ানোর সঙ্গে বাক স্বাধীনতার কোনো সম্পর্ক নেই অথচ ইউরোপের সরকারগুলো তাই বলছে। অন্যদিকে তারা কখনো হলোকস্ট সম্পর্কে কোনো প্রশ্ন করতে দেয় না।

 

বিক্ষোভকারীরা বলেন, পবিত্র কুরআন পোড়ানোর ঘৃণ্য তৎপরতা মারাত্মক রকমের উনকানি ও প্ররোচণা এবং বিশ্বের ২০০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতির ওপরে আঘাত। ইসলামের প্রতি এ ধরনের শত্রুতা অবসানের জন্য ইউরোপের সরকারগুলোর প্রতি বিক্ষোভকারীরা আহ্বান জানান।

সূত্র: পার্সটুডে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।