Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ডিমের দাম না কমলে আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

admin • 14 Sep 2023, 01:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ডিমের দাম না কমলে আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

ডিম প্রতিটি ১২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দাম না কমলে আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় মন্ত্রী বলেন, পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আলুর দাম হবে ৩৫ থেকে ৩৬ টাকা ভোক্তা পর্যায়ে। আর পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোক্তা অধিকার মাঠে থেকে এটি মনিটরিং করবেন। সয়াবিন তেলের দাম পাঁচ টাকা কমে আসবে বলেও জানান মন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, এখন পর্যন্ত চারটি প্রতিষ্ঠান ডিম আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছে। তবে কবে নাগাদ কোন দেশ থেকে আমদানি করা হবে সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।