Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ডিবিপ্রধান হারুনকে চ্যালেঞ্জ করলেন হিরো আলম

admin • 19 Mar 2023, 08:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ডিবিপ্রধান হারুনকে চ্যালেঞ্জ করলেন হিরো আলম

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা হিরো আলমসহ আরও কয়েকজন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এদিকে দেশে ফিরেই এবার ডিবিপ্রধান হারুণ অর রশিদকে চ্যালেঞ্জ জানালেন আলোচিত ইউটিউবার হিরো আলম।

 

রোববার (১৯ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব হিরো আলম।

 

এসময় পুলিশ জানানোর পরও কেন দুবাইয়ের সেই উদ্বোধন অনুষ্ঠানে গেলেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘পুলিশ আমাদের সতর্ক করলে আমরা যেতাম না। পুলিশ এ বিষয়টি জানলে আমাদের মেসেজ দিত অথবা এয়ারপোর্টে আমাদের আটকাতে পারত।

 

বলতে পারত যে, ভাই উনি মার্ডার কেসের পলাতক আসামি, আপনারা যাবেন না। আমরা যাওয়ার পর পুলিশ জানতে পেরেছে। পুলিশ বলছে যে, তারা নাকি আমাদের জানিয়েছে। আমরা যদি জানতাম, তাহলে উনারা আটকাতে পারত। তারা এয়ারপোর্টে কেন আটকালো না। পুলিশই জানে না, আসামি কোথায় আছে। আমরা যাওয়ার পর পুলিশ আসামির সন্ধান পেয়েছে। এ জন্য তো আমাদের পুরস্কৃত করা উচিত।’

 

হিরো আলম আরও বলেন, ‘হারুন স্যার (ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ) বলেছেন যে, ‘তাদের জানানো হয়েছে।’ তারা আমাদের একটা মেসেজ দিতে পারত। একটা মেসেজ দেখাক। ১৫ তারিখ অনুষ্ঠান, ১৪ তারিখে নিউজ দেখলাম যে সে মার্ডার কেসের আসামি। আমরা ওখানে ১৩ তারিখ পৌঁছেছি। আমরা ওখানে না গেলে তারা এই আসামির খবরই পেত না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।