Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ডিএমপির চার শীর্ষ পুলিশ কর্মকর্তার পদায়ন

admin • 14 Dec 2022, 06:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ডিএমপির চার শীর্ষ পুলিশ কর্মকর্তার পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার তিনজন এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার একজন কর্মকর্তাসহ মোট চারজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

 

আদেশে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) কাজী রোমানা নাসরিনকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও বিভাগ); অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও বিভাগ) এস এম শামীমকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ) এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ আলমকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) হিসেবে পদায়ন করা হয়েছে।

  একই আদেশে সহকারী পুলিশ কমিশনার জ্যোতিময় সাহাকে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-গুলশান বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।