Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ

admin • 19 Nov 2023, 10:10 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে (ঢাকা অভিমুখে) ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন ব্যাবহার করে আপ লাইন ও ডাউন লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

 

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় লাইনচ্যুতির এ ঘটনা ঘটে।

   

স্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

 

তিনি আরও জানান, লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

 

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেয়া হয়েছে। আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হলেও ডাউন লাইন দিয়ে আপ লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আপ লাইনের ট্রেনগুলোকে পাঘাচং থেকে তাল শহর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার ডাউন লাইন ব্যাবহার করতে হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।