Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

টিপু-প্রীতি হত্যা মামলার প্রতিবেদন পিছিয়ে ১৭ অক্টোবর

admin • 31 Aug 2022, 12:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
টিপু-প্রীতি হত্যা মামলার প্রতিবেদন পিছিয়ে ১৭ অক্টোবর
রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে আগামী ১৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।     ৩১ আগষ্ট ,বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।     চলতি বছরের ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে বাসায় ফেরার সময় শাহজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তাঁর গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী প্রীতিও নিহত হন। এ ঘটনায় টিপুর গাড়িচালক মুন্না আহত হন।     এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর ২৬ মার্চ রাতে বগুড়া থেকে শ্যুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেপ্তার করে ডিবি।          এ ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালের ২৯ জুলাই রাজধানীর গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামের একটি বিপণিবিতানের সামনে খুন হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী।     তৎকালীন মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এ হত্যা মামলার আসামি ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।