২০২৩ সাল থেকে করযোগ্য আয় না থাকলেও জিরো রিটার্ন দাখিলার পাশাপাশি ২,০০০ কর দিতে হবে। তাই অপ্রয়োজনে কর প্রদানের ঝামেলা থেকে মুক্ত থাকতে জেনে নিন- টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম ২০২৩।
টিন সার্টিফিকেট বাতিল করার জন্য কোন সুস্পষ্ট অনলাইন ব্যবস্থা নেই। পরপর ৩ বছর শূন্য রিটার্ন দাখিলা জমার পর সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে লিখিত আবেদন করে রেজিস্ট্রেশন বাতিল বা সাসপেন্ড করতে হয়। ২০২৩ সালে নতুন আয়কর আইনে, পরপর তিন বছর শূন্য রিটার্ন দাখিলা জমা ব্যতীত টিন বাতিলের সুযোগ রয়েছে।
এক্ষেত্রে শুধু করযোগ্য আয় না থাকলেই আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র উপ-কর কমিশনারের যথাযোগ্য মনে হলেই তা বাতিল বা স্থগিত করবেন। টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো-
টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হয়: পূর্বে করযোগ্য আয় না থাকলে শূন্য আয়কর রিটার্ন দাখিলা দিতে হতো। তবে বর্তমানে, ২০২৩-২০২৪ বাজেটে, যে সকল করদাতার রিটার্ন দাখিলের আইনি বাধ্যবাধকতা রয়েছে তাদের বাৎসরিক আয় করমুক্ত সীমার মধ্যে থাকলেও নুন্যতম ২০০০ টাকা কর ধার্য করার প্রস্তাব করা হয়।
২০২৩-২০২৪ অর্থবছরের শেষে ২০২৪ সালের জুলাই মাস থেকে বাধ্যতামূলক এই ২০০০ টাকা কর পরিশোধ করতে হবে। টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম ২০২৩ মেনে এটি বাতিল না করলে জরিমানা ও আইনি জটিলতার সম্মুখীন হতে হবে।
কখন টিন সার্টিফিকেট বাতিল করার প্রয়োজন হয়:
টিন সার্টিফিকেটের আওতায় কর প্রদানের নীতিমালা হলো- বাৎসরিক আয় ৩ লক্ষ টাকা বা তার বেশি হলে কর দিতে হয়। ৬৫ বছরের বেশি বয়সী কোন মহিলার বাৎসরিক আয় ৩.৫ লক্ষ টাকা হলে কর দিতে হয়। বর্তমানে, করযোগ্য আয় না থাকলেও প্রতি অর্থবছরে ন্যূনতম ২০০০ টাকা আয়কর রিটার্ন দাখিলা প্রস্তাব করা হয়েছে। এমতাবস্থায়, আপনার করযোগ্য উপার্জন না থাকলেও ট্যাক্স পরিশোধ করা অনেকটাই অর্থহীন। তাই টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম ২০২৩ অনুযায়ী এটি স্থগিত (Suspend) করা প্রয়োজন।
টিন সার্টিফিকেট বাতিলের বিষয়ে আয়কর আইন আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর 75(1b) অনুযায়ী, যদি পরপর ৩ অর্থ বছরের মধ্যে ব্যক্তির করযোগ্য আয় থাকে, তবে তাকে কর রিটার্ন জমা দিতে হবে। এবং পরপর ৩ বছরের মধ্যে আপনার কোন করযোগ্য আয় না থাকলে আপনাকে আয়কর রিটার্ণ দাখিল করতে হবে না।
কিন্তু অনেক ক্ষেত্রেই, আপনার বাৎসরিক উপার্জন ৩ লক্ষ টাকার কম (৬৫ বছরের ঊর্ধ্বে মহিলাদের- ৩.৫ লক্ষ), তার প্রমান দেওয়া সম্ভব নয়। তাই টিন সার্টিফিকেট বাতিল বা স্থগিত করা গুরুত্বপূর্ণ।
টিন সার্টিফিকেট বাতিল করার শর্তাবলী তিন সার্টিফিকেট তৈরি করা যতটা সহজ তা বাতিল করা ততটাই কঠিন। নির্দিষ্ট সময় পর টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম রয়েছে। তবে নির্দিষ্ট কিছু শর্তাবলী পূরণ করতে হয়। যে যে শর্তে টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন সেগুলো হলো-
টিন সার্টিফিকেট বাতিল করার জন্য সরাসরি ট্যাক্স সার্কেল এর উপ-কর কমিশনারের কাছে আবেদন করতে হবে। পরপর তিন বছর ট্যাক্স অফিসে শূন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে। পরপর তিন বছর করযোগ্য আয় (বাৎসরিক ৩ লক্ষ টাকা) না থাকলে। করদাতা মৃত্যুবরণ করলে এবং সেই টিন আইডি পরিচালনার ব্যবস্থা না থাকলে। (মৃত ব্যক্তির ওয়ারিশগন টিন সার্টিফিকেট বাতিল করার আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা স্থায়ীভাবে বাতিল করবে।)
- টিন সার্টিফিকেটধারী ব্যক্তি স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে।
- নন রেসিডেন্ট বিদেশী নাগরিক যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।
- শারীরিক অক্ষমতার কারণে করযোগ্য আয় না থাকলে।
- পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই এমন সার্টিফিকেট বাতিল করতে পারবে।
টিন সার্টিফিকেট বাতিল করতে কি কি লাগে টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম ২০২৩ অনুযায়ী স্বল্প কিছু কাগজপত্র প্রয়োজন হয়-
বর্তমান টিন সার্টিফিকেটের প্রিন্ট কপি। পরপর তিন বছর শূন্য আয়কর রিটার্ন দাখিলার কপি বা প্রমাণপত্র। জাতীয় পরিচয়পত্রের কপি। ১২ ডিজিটের TIN নাম্বার। করদাতা মারা গেলে, টিন সার্টিফিকেট বাতিল করতে কি কি লাগে ওয়ারিশের লিখিত আবেদন পূববর্তী আয়কর রিটার্নের দাখিলা টিন সার্টিফিকেট এর কপি টিন-ধারীর মৃত্যু সনদের কপি টিন-ধারীর এনআইডি কার্ডের কপি করযোগ্য আয় না থাকলে, টিন রেজিস্ট্রেশন বাতিল করতে কি কি লাগে লিখিত দরখাস্ত টিন সার্টিফিকেট এর কপি পূববর্তী আয়কর রিটার্নের দাখিলা টিন-ধারীর এনআইডি কার্ডের কপিটিন সার্টিফিকেট বাতিল করার দরখাস্ত
টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম ২০২৩ অনুযায়ী সরাসরি ট্যাক্স সার্কেলের উপ-কর কমিশনারের কাছে লিখিত দরখাস্ত দিতে হয়। দরখাস্তের সাথে টিন সার্টিফিকেট ও এনআইডি কার্ড এর কপি সংযুক্ত করতে হয়। নিচে টিন সার্টিফিকেট বাতিল করার দরখাস্তের নমুনা দেওয়া হলো-
(তারিখ: বরাবর, উপ-কর কমিশনার, কর অঞ্চল-১, কুমিল্লা
বিষয়: টিন রেজিস্ট্রেশন বাতিল করার জন্য আবেদন।
জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী সঞ্চয়পত্র ক্রয়/ ব্যবসায়/ ফ্রিল্যান্সিং এর জন্য একটি টিআইএন রেজিস্ট্রেশন করি। গত ৩ বছর ধরে আমার করযোগ্য আয় নেই। আমার আয়ের উপর কর ধার্য না হওয়ায় ধারাবাহিকভাবে ৩ বছর শূন্য রিটার্ন দাখিল করে আসছি। বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি টিআইএন রেজিস্ট্রেশন নং- ১৭৮২০৮২৭৯১৫৪ বন্ধ করতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে, আমার করযোগ্য আয় না থাকায় অনুগ্রহপূর্বক উক্ত টিআইএন সার্টিফিকেট বন্ধ করলে উপকৃত হব।
সংযুক্তি: (১) বর্তমান TIN Certificate -এর প্রিন্ট কপি। (২) পূববর্তী আয়কর রিটার্নের রিসিট। (৩) এনআইডি কার্ডের কপি।
বিনীত নিবেদক মুহাম্মদ জহিরুল মেঘনা, কুমিল্লা। টিআইএন নম্বর:১৭৮০৮৭৯১৪ ট্যাক্স সার্কেল -০১৮, ট্যাক্স জোন-০১, কুমিল্লা মোবাইল নম্বর: ০১৯৫)





