তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের কৃতিসন্তান ব্যারিস্টার শেখ মতিউর রহমান।
শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সাধারণ সভার আয়োজন করা হয়। সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।
শেখ মতিউর রহমান পেশায় একজন আইনজীবী, ব্যাবসায়ী ও মানবাধিকারকর্মী । শেখ মতিউর রহমান স্নাতক সম্পন্ন করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ও ব্যারিস্টারি করেছেন লন্ডনের সিটি বিশ্ববিদ্যালয় থেকে।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সীদের একটি সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। জেসিআইর ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইর ৪১টি লোকাল চ্যাপ্টার কাজ করছে। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন।





