Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

জিএম কাদেরের ছিনতাই হওয়া ফোন ৩বার বিক্রি

admin • 08 Sep 2022, 05:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জিএম কাদেরের ছিনতাই হওয়া ফোন ৩বার বিক্রি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের ছিনতাই হওয়া আইফোন তিনবার বিক্রি হয় বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

   

তিনি বলেন, ফোনটি ছিনতাইয়ের পর টানা সাতদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকা থেকে ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

       

আসলাম উদ্দিন বলেন, ছিনতাইয়ের পর ফোনটি ৪ থেকে ৫ হাতে চলে যায়। দেড় লাখ টাকার ফোনটি প্রথমে মাত্র ১৮ হাজার টাকায় বিক্রি হয়। এরপর ২০ হাজার ও সর্বশেষ বিক্রি হয় ২২ হাজারে।

       

এর আগে, গত ৩১ আগস্ট রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির এসি কাজ না করায় গ্লাস খুলে রাখেন জাপা চেয়ারম্যান। এ সময় ফোনে কথা বলার সময় এক যুবক ফোনটি ছোঁ মেরে নিয়ে যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেন তিনি।

       

উল্লেখ্য, গত বছরের ৩০ মে ঠিক একই কায়দায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়। ছিনতাইকারী মন্ত্রীর গাড়ির খোলা জানালা দিয়ে তার হাত থেকে ফোনটি ছোঁ মেরে নিয়ে উধাও হয়। যদিও প্রায় দেড় মাস পর পরিকল্পনামন্ত্রীর মোবাইলটি উদ্ধার করা হয়।

মিরর/ হিমেল

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।