Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবির রেজিস্টার ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

admin • 25 Nov 2024, 08:45 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাবির রেজিস্টার ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন চারুকলা ভবনের কাজ আবারও সাময়িকভাবে স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন সিদ্ধান্তের প্রতিবাদে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনে তালা ঝুলিয়ে দেয়।

 

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১ টার দিকে চারুকলা বিভাগে শিক্ষার্থীরা রেজিস্টার ভবনের সামনে জড়ো হয়। এরপর তারা ভবনের সামনে ও পিছনের গেটে তালা ঝুলিয়ে দেয়। এ সময় ভবনের ভিতরে কর্মকর্তা-কর্মচারীরা কর্মরত ছিল।

 

শিক্ষার্থীরা দাবি করেন, কোনরকম যৌক্তিক কারণ ছাড়াই চারুকলা ভবন নির্মাণের কাজ বারবার স্থগিত ঘোষণা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

চারুকলা বিভাগের শিক্ষার্থী আনুসূয়া আমিন ডেইলি মিরর অফ বাংলাদেশকে বলেন, এখন আমরা ৪৩ টা ব্যাচ শুধু ৪ টা ক্লাস রুমে ক্লাস করছি। এতে করে ক্লাসরুমের সংকট থাকায় আমরা ঠিকমতো ক্লাস করতে পারিনা, পরীক্ষাগুলো সময় মত হয় না। ফলে সেশন জটে ভর্তি হয় আমাদের।

 

পরে সন্ধ্যা ৬:৪০ এর দিকে সারাদিনে রেজিস্টার ভবনের ভিতরে আটকে থাকা কর্মকর্তা কর্মচারীরা বেরিয়ে এসে বের হতে চাইলে বাইরে অবস্থানরত শিক্ষার্থীরা বাধা দেয়। এসময়ে চারুকলা বিভাগের শিক্ষার্থী আবির বলেন, আমরা ভিসি স্যারের কাছ থেকে স্থগিত রাখা ভবনের নির্মাণ কাজ পুনরায় চালু করার আশ্বাস পেলে তালা খুলবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।