জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলায় Consumer Youth Bangladesh(CYB) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অভিযান পরিচালনাকালে "মিষ্টিমুখ" দোকানে দশ হাজার (১০,০০০) টাকা এবং "বাঙালির হোটেল" দোকানে দুই হাজার (২০০০) টাকা জরিমানা করেন।
রোববার (২৯ জুন) রাত সাড়ে আটটায় কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি), জাবি শাখা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিওয়াইবি'র সভাপতি জি.এম. তাজমুল হোসেন উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান এবং সিওয়াইবির অন্যান্য সদস্যবৃন্দ।
অভিযান শেষে বিবৃতিতে অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান মিরর অফ বাংলাদেশকে জানান, আমরা আজকে বটতলার বিভিন্ন দোকানে পূর্ব অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করি। এ সময় "মিষ্টিমুখ" দোকানে ফাঙ্গাসযুক্ত দই পাওয়া যায় এবং তারা ডিপ ফ্রিজে মিষ্টি সংরক্ষণ করে ও পরে তা বিক্রি করে। এজন্য তাদের দোকানে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, বটতলার "বাঙালির হোটেল" খ্যাত দোকানে আমরা যাই এবং সেখানে দ্রব্যমূল্য অত্যাধিক হওয়ায় সেখানে দুই হাজার (২০০০) টাকা জরিমানা করা হয়।
সোহাগ/মিরর





