Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন: সভাপতি মিরাজ, সম্পাদক বেলাল

admin • 27 Jan 2025, 08:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন: সভাপতি মিরাজ, সম্পাদক বেলাল

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিরাজুল ইসলাম মিরাজ

 

ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলী ক্যাম্পাসের প্রতিনিধি মো. বেলাল হোসাইন বকুল।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা দিকে বিশ্ববিদ্যালয়ের নকশী কাঁথা ভবনের দ্বিতীয় তলায় ২০২৪-২৫ কার্যকরী পরিষদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান। এছাড়া নির্বাচনে সহ-নির্বাচন কমিশনার হিসেবে সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম দায়িত্ব পালন করেন।

 

নির্বাচনে সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে বকুল মনোনীত প্রার্থীরা নির্বাচিত হন।

কমিটি অনান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ইয়াসির আরাফাত যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ কাজী মো. ইসমাইল,দপ্তর সম্পাদক মুসলিম ইরনে রবি এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন আল শাহরিয়ার, মিরাজ হোসেন ও মো. তৈহিদুল ইসলাম।

 

পরে জাবিপ্রবি সাংবাদিক সমিতির আহ্বায়ক মো: আল-ফাহাদের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মো. আব্দুল গফুর এর সঞ্চালনায় আয়োজিত নতুনদের দায়িত্ব অর্পন ও সাবেক কমিটির বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য তিনি সাংবাদিক তথ্য যাচাই বাছাই করে বিশব্বিদ্যালয়ের উন্নয়নে স্বচ্ছ সাংবাদিকতা করার আহ্বান জানান।

এছাড়াও সভায় বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসাইন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী। বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের আহ্বায়ক ড. সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আল মামুন সরকার, ছাত্র উপদেষ্টা সাইফুল্লাহ সাইফ সহ অন্যানরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক কমিটির ১০ সদস্য ও সেরা সাংবাদিকতায় ‘জার্নালিস্ট অব দ্যা ইয়ার’সহ তিন ক্যাটাগরিতে সেরা ৩ জনকে সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।