Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে ৩ দিনব্যাপী জুয়াস 'এডভেঞ্চার ফেস্ট ২.০' এর ২য় দিন আজ

Sohag Shah • 31 Jan 2025, 04:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাবিতে ৩ দিনব্যাপী জুয়াস 'এডভেঞ্চার ফেস্ট ২.০' এর ২য় দিন আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে‘জুয়াস এডভেঞ্চার ফেস্ট ২.০’। তিন দিনব্যাপী এই এডভেঞ্চার ফেস্ট’র আয়োজন করছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এডভেন্সার সোসাইটি (জুয়াস)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিক ভাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজকরা এ তথ্য জানান।

আয়োজকরা জানান, জ্ঞান, উদ্ভাবন ও সৃজনশীলতার এক মিলনমেলা হিসেবে জুয়াস এবছরও আয়োজন করতে যাচ্ছে অ্যাডভেঞ্চার ফেস্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭০০ একরের পুরো ক্যাম্পাসের নানা ভেন্যুতে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীরা উপভোগ করতে পারবেন একাধিক ক্রীড়ামুলক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম।

এবারের ফেস্টিভাল ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী চলবে, যেখানে অংশগ্রহণকারীদের জন্য থাকছে দারুণ সব অ্যাডভেঞ্চার ও বিনোদনমূলক কার্যক্রম।

এবারের ফেস্টের প্রধান আয়োজক জুয়াসের সহ-সভাপতি নিয়ামুল ইসলাম এবং সহ-আয়োজক হিসেবে রয়েছেন মোঃ রাসেল মাহমুদ, সাদাত কাভি ও মোঃ আরমান চৌধুরী।

ফেস্টের নানান আয়োজনের মধ্যে গত ৩০ জানুয়ারি আয়োজিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, মশাল প্রজ্জ্বলন ও র‍্যালী, ট্রেজার হান্ট এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এদিকে আজ  ৩১ জানুয়ারি আয়োজিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ও হাফ ম্যারাথন (২১ কিলোমিটার)। জানা গেছে, ১০ কিলোমিটার ম্যারাথনে ৩৪০ জন এবং হাফ ম্যারাথনে ১৮৩ জন রেজিষ্ট্রেশন করেছেন।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া বিশেষ অতিথিদের সম্মাননা প্রদান (উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, পেসার, অ্যাম্বাসেডর, অ্যাডভাইজার, দৌড়বিদ) এবং একটি অ্যাডভেঞ্চার ওয়ার্কশপের আয়োজন রয়েছে, যেখানে বক্তা হিসেবে থাকছেন এভারেস্ট এবং লোথসে পর্বত বিজয়ী বাবর আলী এবং পর্বতারোহী এবং আয়রনম্যান ৭০.৩ ফিনিশার হোমায়েদ ইশাক।

সরশেষে আগামীকাল ১ ফেব্রুয়ারি ট্রেজার হান্টের দ্বিতীয় পর্ব গোলকধাধার দৌড় (মেইজ রান) ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হবে৷ এই আয়োজনের মাধ্যমে জুয়াস ক্লাব তার সদস্য ও দর্শনার্থীদের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান এ ফেস্টিভালের আয়োজকরা৷

আয়োজকরা আরও জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও আনন্দদায়ক সময় কাটানোর সুযোগ করে দিতেই আমাদের এই উদ্যোগ। এই আয়োজনে আমাদের সঙ্গে টাইটেল স্পন্সর হিসেবে আছে সেপ্টেক্স এন্টিসেপ্টিক বার, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে এভারেস্ট ফার্মাসিউটিকালস।

এছাড়াও অ্যাকটিভ, বোম্বে সুইটস, ক্লেমন, বুকড ফর ইউ এবং আউটডোর্স বিডি এই ফেস্টিভালের স্পন্সর হিসেবে অংশগ্রহন করছে। এদিকে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল ২৪।

সোহাগ/মিরর  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।