Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মুহিব, সম্পাদক মুস্তাফিজুর

admin • 03 Jan 2025, 10:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মুহিব, সম্পাদক মুস্তাফিজুর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন ও শাখা সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মহিবুর রহমান মুহিব এবং সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

 

শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল ১০টায় ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মহিবুর রহমান মুহিব এর নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মহিবুর রহমান মুহিব শাখা সেক্রেটারি হিসেবে মোস্তাফিজুর রহমানকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

 

সমাপনী সেশনে জাহিদুল ইসলাম সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।