Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

জাপানে ভয়াবহ বার্ড ফ্লু, রেকর্ড ১ কোটি ৭০ লাখ মুরগির মৃত্যু

admin • 07 Apr 2023, 09:48 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাপানে ভয়াবহ বার্ড ফ্লু, রেকর্ড ১ কোটি ৭০ লাখ মুরগির মৃত্যু

জাপানে ভয়াবহ আকার ধারণ করেছে বার্ড ফ্লু। চলতি মৌসুমে এ ভাইরাসে দেশটিতে রেকর্ড ১ কোটি ৭০ লাখ মুরগির মৃত্যু হয়েছে। এ অবস্থায় দেশটিতে মুরগি পুঁতে ফেলার জায়গায়ও সংকট দেখা দিয়েছে।

মার্কিন বার্তা সংস্থা সিএনএনের খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে এভিয়ান ফ্লুর রেকর্ড প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করছে জাপান। যা দেশটিতে মুরগির সরবরাহের উপর চাপ সৃষ্টি করেছে। একইসঙ্গে বেড়েছে ডিমের দামও।

খবরে আরও বলা হয়, ভাইরাসের বিস্তার রোধ করতে আক্রান্ত মুরগিগুলোকে মেরে ফেলা হচ্ছে। তবে সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে জমির সংকট। আক্রান্ত মুরগি পুঁতে ফেলার জন্য অভাবে পড়েছেন দেশটির স্থানীয় প্রশাসন ও খামারিরা।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে, সম্প্রতি দেশটির প্রায় সকল অঞ্চলেই এভিয়ান ফ্লু ছড়িয়ে পড়েছে। এমনকি ২৬ অঞ্চলের মধ্যে ১৬টিতেই আক্রান্ত প্রাণী নিষ্পত্তির পর্যাপ্ত জমি নেই।

এনএইচকের খবরে আরও বলা হয়, চলতি মৌসুমে রেকর্ড ১৭ মিলিয়নের বেশি মুরগি মারা হয়েছে। এর আগে ২০২০ অর্থবছরে সর্বশেষ রেকর্ড ৯.৯ মিলিয়ন মুরগি মারা হয়েছিল।

এই মাসে একটি প্রতিবেদনে রাবোব্যাঙ্ক বলেছে, এভিয়ান ফ্লুর প্রভাব ও খাবারের উচ্চমূল্যের জন্য চলতি বছরের প্রথম তিনমাসে 'ঐতিহাসিক উচ্চ স্তরে' পৌঁছেছে ডিমের দাম।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনার কারণে ২০২০ থেকে ২০২২ সালের মাঝমাঝি পর্যন্ত বিশ্বব্যাপী ফিডের দাম দ্বিগুণ হয়েছে।

রাবোব্যাঙ্কের প্রাণী প্রোটিনের সিনিয়র বিশ্লেষক নান-ডার্ক মুলডার বলেন, গত বছরের এই সময় থেকে এ বছর দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশেরও বেশি।

রাবোব্যাঙ্কের মতে, জাপানে ডিমের দাম গত মাসে ২৩৫ ইয়েনে (প্রায় ১৮৯ টাকা) পৌঁছেছে। যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। একইসঙ্গে থাইল্যান্ড, ফিলিপাইন, ইসরায়েল, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, কেনিয়া, ব্রাজিল, মেক্সিকো এবং আর্জেন্টিনাসহ অন্যান্য অনেক দেশের বাজারেও রেকর্ড দাম বেড়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্যমতে, বন্য জলজ পাখিদের মধ্যে প্রাকৃতিকভাবে সংক্রমিত সংক্রমণের কারণে এভিয়ান ফ্লু হয়। সংক্রামিত পাখি তাদের লালা এবং অন্যান্য শারীরিক স্রাবের মাধ্যমে অন্যান্য প্রাণীদের মধ্যে ভাইরাস প্রেরণ করতে পারে।

  সুত্র:সিএনএন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।