জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লালমনিরহাট ছাত্র কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের মোহাম্মদ আজিজুল হাকিম আকাশ, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ সেশন মোঃ সোহেল রানা সুজন।
রবিবার (২৬ জানুয়ারি) জবিস্থ লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে আছেন ইন্দ্রজিৎ বর্মন, মোঃ ফরহাদ আলী, আব্দুর রহমান আশিক, হোসাইন মোহাম্মদ রিদয়, জুবায়ের আলম, আব্দুল্লাহ আল মামুন, তুফান চন্দ্র রায়, সুব্রত রায় দেবাশীষ, বৃষ্টি সেন, উম্মে তাসনিম প্রমী, ফারজানা রহমান এবং ইব্রাহীম আলী। এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
এতে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আশিকুর জামান লিমন, ওলা তুক ছেরুল মিজান, হাবিবুর রহমান, প্রিতীলতা রায়, শাহীন আলম শেখ, আবু সায়েদ, চন্দ্রিকা রায়, নারায়ন চন্দ্র রায়, আনারকলি আখি। এরাও সকলে একই সেশনের শিক্ষার্থী।
নবনির্বাচিত কমিটির সভাপতি বলেন, আমার ইচ্ছে হলো নিজস্ব স্বকীয়তা বজায় রেখে ছাত্রকল্যাণ সমিতিকে নতুন কিছু উপহার দেয়া। যেহেতু এটি অরাজনৈতিক সংগঠন, তাই দল-মত নির্বিশেষে সকলকে নিয়েই লালমনিরহাট থেকে আসা জবির সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।
তিনি আরও বলেন, প্রত্যেকের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সিদ্ধান্তের বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি লালমনিরহাটের যেকোন ইতিবাচক প্রয়োজনে একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবেও অবদান রাখতে চাই। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগীতা কামনা করছি।





