আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যায়নরত চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন সভাপতি হিসেবে এবং মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমন আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (০৬ জুন) উপদেষ্টা মন্ডলীর সম্মতিক্রমে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি এম.এ মান্নান, সহ-সভাপতি আরাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন হাসান, হাবিবুল আবরার, সাখাওয়াত হোসেন, জাহেদুর রাহমান, ইরফানুল হক অন্তর, রিমা আক্তার, জুলফিকার আল সামিন, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ মনোনীত হয়েছেন।
এছাড়াও কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আল মাহমুদ, প্রচার সম্পাদক আরাফাতুল হক চৌধুরী নিলয়, অর্থ সম্পাদক মোহাম্মদ নোমান মির্জা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাকিব রাজ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ ফরহাদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রুদ্র বড়ুয়া, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাবিহা ইসলাম, সংস্কৃতি সম্পাদক চয়ন শিকদার, পাঠাগার সম্পাদক আহসানুল কবির, ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ হোসেন, বৃত্তি বিষয়ক সম্পাদক প্রিয়ন্তি দে, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আর.এম সাজিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জাবের আবেদীন, আইন সম্পাদক মোঃ জুনায়েদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবুল করিম, আপ্যায়ন সম্পাদক এস.এম তারেক মনোয়ার মনোনীত হয়।
নবনিযুক্ত সভাপতি রিয়াজ উদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত বন্দরনগরী চট্টগ্রামের শিক্ষার্থীদের প্রাণের সংগঠন চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ। আমি গতানুগতিক কাজের বাইরে আমার জেলার প্রিয় ভাইবোনদের জন্য সৃজনশীল কিছু কাজ করতে চাই এটা হতে পারে ক্যারিয়ার বা আইটি সম্পর্কিত ওয়ার্কশপ, সেমিনার, রচনা প্রতিযোগিতা, পাঠচক্র ইত্যাদি।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক মো. ইমন আহমেদ বলেন, জবির অন্যতম একটা বৃহৎ সংগঠন চট্টগ্রাম জেলা ছাত্রকল্যান পরিষদের গুরুদায়িত্ব পেয়ে আমি আনন্দিত। উপদেষ্টা পরিষদ, অ্যালামনাই ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায়, মানবিক মূল্যবোধ এবং ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রিয় সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের ভর্তি হওয়া থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা করে আসছে। ভর্তি পরীক্ষার্থীদের ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষকদের সাথে পরামর্শ, প্রাথমিক তথ্য-সরবরাহ করে আসছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ ভ্রমণসহ শিক্ষার্থীদের সামগ্রিক সাহায্য-সহযোগিতা করে আসছে সংগঠনটি।





