Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক খেলাধুলা

ছেলেকে শেষ বার দেখার অপেক্ষায় পেলের শতবর্ষী মা

admin • 30 Dec 2022, 09:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ছেলেকে শেষ বার দেখার অপেক্ষায় পেলের শতবর্ষী মা

ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের মহাতারকা পেলে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার পেলে তার নিজ দেশে সাও পাওলোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তী ফুটবলার পেলে ছিলেন মাতৃভক্ত।

 

এই মহাতারকা ৮২ বছর বয়সে মারা গেলেও তার শতবর্ষী মা ডোনা সেলেস্তে বেঁচে আছেন। বয়সের ভারে নুয়ে পড়েছেন। শেষ বারের মতো নিজ বাড়িতে ছেলের মুখ দেখতে অপেক্ষা করছেন তিনি । 

   

পেলে ফুটবলার হওয়ার বড় উৎসাহ ছিলেন তার মা। শৈশবে পেলে তার বাবার থেকে ফুটবল দীক্ষা নিয়েছিলেন। কিন্তু মা ছিল তার সুখ-দুঃখের আশ্রয়স্থল। শুধু মায়ের কথা শুনে, মায়ের কষ্ট, অভাবের সংসারের কথা ভেবে সান্তোসে থেকে গিয়েছিলেন পেলে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয় করেছেন তিনি।

   

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান পেলে। সেখানে তার শেষকৃত্যের জন্য প্রস্তুত করা হবে। পেলের শেষ ইচ্ছা অনুযায়ী, তার ক্লাব সান্তোসে নেওয়া হবে। সেখানে সাধারণ জনগণ এবং বিশিষ্ট ব্যক্তিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর প্যারেড করে তাকে নেওয়া হবে মায়ের কাছে। পরিবারের একান্ত জনদের নিয়ে তাকে সমাহিত করা হবে।

 

উল্লেখ্য, বিশ্ব ফুটবলের এই কিংবদন্তীর মা ডোনা সেলেস্তেকে ব্রাজিলের পক্ষ থেকে ‘ব্রাজিলিয়ান মাদার অব দ্য ইয়ার’ সম্মাননা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।